বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

টিয়া-কাণ্ডে চোখ কপালে দমকলকর্মীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহী: হঠাৎ করেইঅগ্নিকাণ্ডের সতর্কসংকেত পেলেন প্রতিবেশীরা। কল দিলেন জরুরি নম্বরে। ‌সঙ্গে সঙ্গে পড়ি কি মরি করে ঘটনাস্থলে ছুটে এলেন দমকলকর্মীরাও।

কিন্তু পৌঁছানোর পরে তাদের চক্ষু চড়কগাছ। আগুন নেই কোথাও, অগ্নিকাণ্ডের সতর্কসংকেতও বাজছে না, তবু কানে আসছে অগ্নিকাণ্ডের সতর্কসংকেতের শব্দ। আর সে শব্দের উৎস হলো– একটি টিয়াপাখি!

গত বুধবার স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের নর্দাম্পটনশায়ারের ডাভেনট্রির একটি বাড়িতে।

নর্দাম্পটনশায়ারের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, এ ঘটনায় দমকলকর্মীরা রাগ করবেন কী, টিয়ার কাণ্ড দেখে হেসে খুন। এবার দমকলকর্মীদের হাসির শব্দ শুনে সেটাও নকল করতে শুরু করল পাখিটি!

ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের ওয়াচ কমান্ডার জানান, ডাভেনট্রির একটি বাড়িতে একটি বাড়ি থেকে বেশ কয়েকবার ফায়ার অ্যালার্ম বাজার শব্দ পান প্রতিবেশীরা।

খবর পেয়ে বড় বিপদের আশঙ্কায় তৎক্ষণাৎ সেখানে পৌঁছে তারা দেখেন, অবিকল ফায়ার অ্যালার্মের শব্দ নকল করে যাচ্ছে গৃহকর্তার পোষা আফ্রিকান গ্রে টিয়াপাখি, জ্যাজ।

গৃহকর্তা স্টিভ ডকার্টি বলেন, ‘আমার পোষ্য জ্যাজ যে কোনও শব্দ নকল করতে পছন্দ করে।

এর আগেও বিভিন্ন শব্দ বহু বার সে নকল করেছিল। কিন্তু এবারের ঘটনায় দমকলকর্মীরা বিপদে পড়ে যান।’ দমকলকর্মীদের কাছে জ্যাজের আচরণে ক্ষমাও চেয়ে নিয়েছেন স্টিভ। যদিও এ ব্যাপারে বেশ মজাই পেয়েছেন দমকলকর্মীরা।

সূত্র: খালিজ টাইম