মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

প্রিয় নবির শুভাগমন নিয়ে ইকবাল মাহমুদের সঙ্গীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন: নবীকুল শিরমণি রাসুলে আরাবি সা.। যার মাধ্যমে প্রভু দয়াময় জগতকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন। অশান্ত, অধর্ম ও জাহিলিয়াতের বিষাক্ত আবহাওয়াকে পরিশুদ্ধ করেছেন।

যিনি মানবতার ধর্ম উপহার দিয়েছেন। চিরশান্তির বাণী জগতময় ছড়িয়ে দিয়েছেন। অনাচার, অবিচার, জুলুম মিটিয়ে অদ্বিতীয় এক স্রষ্টার রাজত্ব প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন। অসহায় মানুষের পাশে আমরণ ছায়ার মতো থেকে তাদের মুখে হাসি ফুঠিয়েছেন। এতিম অনাথদের মাথায় হাত বুলিয়ে দিতেন৷

অপারগ ঋণগ্রস্থ ব্যক্তিদের ঋণ নিজকাধে তুলে নিতেন যিনি৷ অসুস্থদের সেবা করতেন৷ আত্মীয়তার বন্ধনকে পূর্ণত্ব দান করেছেন৷ নারীকে দিয়েছেন অপার সম্মান। তাঁরই শুভজন্ম এই রবিউল আওয়াল মাসে৷

প্রিয় হাবিবীর স্বরণে ভালোবাসার সাক্ষর রেখে মনপ্রাণ উজার করে তরুণ কণ্ঠশিল্পী ইকবাল মাহমুদ একটি গান উৎসর্গ করেছেন নবির চরণে৷

সুরে সুরে ধ্বনিত হয়েছে এ গানের ছন্দকলি৷ হৃদয়কারা সব কথামালায় এ গানের সৌরভ ছড়িয়েছে চারদিক৷ শ্রোতার হৃদয়-বাগানে আনন্দের ঢেউ খেলেছে

প্রিয় নবির শানে গাওয়া ভালোবাসামাখা গানটি লিখেছেন ছড়াকার ও গীতিকার সায়ীদ উসমান। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন কলরব শিল্পীগোষ্ঠীর ইকবাল মাহমুদ। পঞ্চম দিনে এর ভিও ৭৩,৭১২।

ইকবাল মাহমুদ তরুণ প্রতিভাবান শিল্পী। যার কণ্ঠে এর আগেও অনেকগুলো সঙ্গীত জনপ্রিয়তা পেয়েছে। পেয়েছে দর্শক শ্রোতার ভালোবাসা। কণ্ঠসম্রাট আইনুদ্দীন আল আজাদের গড়া সংগঠন কলরবের ছায়ায় থেকে কাজ করে যাচ্ছেন।

সিরাতের মাস রবিউল আউয়াল উপলক্ষে হলিটিউন চ্যালেনে রিলিজ হওয়া সঙ্গীতটিও দর্শক শ্রোতার হৃদয় কেড়েছে।

সঙ্গীতটি শুনতে নিচের ভিডিওতে ক্লিক করুন...


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ