শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সিলেটে সৌন্দর্যময় ৫ রিসোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান:  সব জায়গায় শীত ভালো ভাবে না পরলেও অনেক জায়গায় শীত বেশ ভালো ভাবেই পড়েছে। পরীক্ষাও শেষ, সামনে বিশাল বন্ধ। এসময় ঘুরতে বেরুবার কথা অনেকের মাথায়ই ঘুর ঘুর করছে। ঘুরতে যাওয়া যায় চা প্রেমীদের স্বর্গরাজ্য সিলেটের শ্রীমঙ্গলে।

চা বাগান, পাহাড়, ঝর্ণা, এ তিন জিনিস দেখা পাওয়া যাবে সেখানে। চায়ের দেশ শ্রীমঙ্গল প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য এক উপাখ্যান। এখানকার ছোট-বড় চা বাগানগুলো যেন সবুজের আচ্ছাদনে গড়ে তুলেছে এক প্রাকৃতিক ভূ-স্বর্গ।

কোথায়ও ঘুরতে বেরুবার কথা মনে হলে আগে আসে থাকার কথা। সারাদিন ঘুরে-বেড়ানো, হইহল্লার পর একদণ্ড বিশ্রাম না নিলে কি হয়। থাকার জায়গা মানেই কোন হোটেল বা রিসোর্ট। সিলেটে যেমন রয়েছে ঘুরার জায়গা তেমনি ছোট, বড়, মাঝারি ধরনের হোটেল, রিসোর্টও রয়েছে। সাধ্যের মধ্যে খুজে পাওয়া যাবে পছন্দের রিসোর্ট।

১.গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ: এটি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থীত। এটি চা বাগানে ঘেরা প্রায় ১৩.২ একর জায়গার উপর বানানো হয়েছে রিসোর্টটি। এখানে মোট ১৩৫টি কক্ষ রয়েছে।

যা আছে রিসোর্টে: আউটডোর স্পোর্টস হিসেবে রয়েছে গলফ, টেবিল টেনিস, বেডসিন্টন, বাস্কেটবল, সুইুমং পুল, স্পা, জিম, লাইব্রেরী, শিশুদের জন্য রয়েছে গেম সেন্টার। ২৪,০০০টাকা থেকে শুরু করে ৭৭,৬০০টাকা পর্যন্ত বিভিন্ন মানের রুম রয়েছে।

২.দুসাই রিসোর্ট এন্ড স্পা: মৌলভীবাজারের গিয়াসনগরে। সুদৃশ্য লেক এবং পাহাড়ের ওপর সবুজে পরিবেষ্টত এই রিসোর্টটি অবকাশ যাপনের জন্য একটি আদর্শ স্থান।

এই রিসোর্টটি প্রায় ১০০০ ফুট সমান একটি লেক দ্বারা পরিবেষ্টিত এবং পাহাড়ের ওপর সবুজ বনানীতে অবস্থিত। এখানে হোটেল এবং ভিলা দুই ধরনেরই ব্যবস্থা আছে। হোটেলে ৯,৬০০টাকা থেকে শুরু করে ১২,০০০টাকায় রুম পাওয়া যাবে।

আর ভিলায় ১৬,০০০টাকা থেকে মুরু করে ৬০,০০০টাকা
যা আছে রিসোর্টে: কনফারেন্স রুম, টেনিস ও ব্যাটমিন্টন কোর্ট, বারবিকিউ এর ব্যবস্থা, কিডস জোন, গেম জোন, ফিসিং এর ব্যবস্থা, স্পা, সুইমিং পুল, জিম, সাইকেল রাইডিং

৩.নভেম ইকো রিসোর্ট: একেবারেই নিরিবিলি এলাকায় ছোট্ট দুটো টিলার উপর গড়ে উঠেছে এই রিসোর্টটি। নানা কারণে রিসোর্টটি পর্যটকদের খুব প্রিয়। সবুজ পাহাড় ঘেরা মাঠটিতে রিসোর্টের কিচেন ও খাবার ঘর।

দুই টিলার মাঝে নির্মাণ করা হয়েছে একটি ব্রীজ। এই ব্রীজটিই রিসোর্টটির ‘ট্রেড মার্ক’ হয়ে দাঁড়িয়েছে। ব্রীজটিতে উঠে টিলার গায়ে চমৎকার কাঠের ব্রীজ পার হয়ে যেতে হবে মূল à