শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


মেক্সিকোতে অপরাধ দমনে ৫০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সিকো সরকার অপরাধ দমনে অতিরিক্ত ৫০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে। দেশটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন, জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলফন্সো দুরাজো।

নতুন মোতায়েন করা নিরাপত্তারক্ষীদের মধ্যে ৩৫ হাজার সেনা, আট হাজার নৌবাহিনী ও পুলিশ সদস্য রয়েছে। দেশজুড়ে দেড়শটি অঞ্চলে নির্দিষ্ট এলাকার দায়িত্বে থাকবেন এসব নিরাপত্তা কর্মী।

২০১৭ সালে মেক্সিকোয় সহিংসতায় মারা যায় ৩১ হাজার মানুষ। ১ ডিসেম্বর ক্ষমতায় আসেন দেশটির ৫৮তম প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ। দায়িত্ব হাতে নিয়েই নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে তার সরকার।

ব্রাজিলে ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলিতে নিহত ১৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ