শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

স্মৃতির আরশিতে মুফতী আমিনী…

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান ।।

তখন ছিলো শীতের মৌসুম৷ প্রচণ্ড শীত৷ হাড় হীম যাওয়া অবস্থা৷ শীতের এমন মারমুখী হামলা স্বাধারণত দেখা যায় না বাংলাদেশে৷ তবুও যখন নামে, মাত্রাতিরিক্ত কঠিন এক রাক্ষুসে রূপ ধারণ করেই নামে৷ শীতের এই আগ্রাসী থাবা কখনো কখনো শিরোনামও হয়ে যায় পত্রিকার পাতায়৷ খবরে ভেসে ওঠে, শীতের তীব্রতায় অমুক অঞ্চলে তমুকের ইন্তেকাল৷

আমরা তখন ঢালকানগর মাদরাসায় পড়ি৷ পরীক্ষার মৌসুম৷ সেমাহী পরীক্ষা কড়া নাড়ছে সকলের দ্বারে৷ প্রায় মাদরাসাতেই পরীক্ষার আমেজ৷ কোথাও হয়তো শুরু হয়েছে৷ কোথাও বা হবে৷ বাংলাদেশে স্বাধারণত একই সময়ে সবগুলো মাদরাসাতেই পরীক্ষা হয়ে থাকে৷ সে হিসেবে মোটামুটি সবখানেই চলছিলো পরীক্ষার আনাগোনা৷

ঢালকানগরে স্বাধারণত চার দেয়ালেই অাবদ্ধ থাকতাম সর্বদা৷ ক্লাসরুম আর ছাত্রাবাস ছিলো ভিন্ন ভিন্ন৷ ক্লাস রুম এক প্রান্তে আর ছাত্রাবাস আরেক প্রান্তে৷ আসা-যাওয়ার জন্য ভেতর দিয়ে একটি রাস্তা থাকলেও স্বাধারণত বাহির দিক থেকেই যেতাম আমরা৷ আসা-যাওয়ার পথে একটি দোকান পড়তো৷ ওখান থেকে মাঝে-সাঝে পত্র-পত্রিকায় নজর বুলিয়ে, দেশের হাল-চালও জেনে নিতাম তখন৷

২০১২ সনের কথা৷ তখন ডিসেম্বর মাস সবে শুরু৷ বেশ কয়েকদিন যাবৎ পত্রিকার পাতায় একটি নতুন বিষয় দেখতে লাগলাম৷ সামনে নাকি ম্যাজিক ডে৷ ১২/১২/১২৷ এটা নাকি একশ বছরে একবার হয়৷ দুনিয়ার গোলকধাঁধা তখন কম বুঝতাম৷ বয়সে ছিলাম ছোট৷ ক্লাসের অন্য একজন থেকে বুঝে নিলাম ম্যাজিক ডে-এর মর্ম৷ ভালই৷ অবাক হলাম৷ মানুষ কত কিছুই না খুঁজে খুঁজে বের করে আজব এই দুনিয়ায়৷

ম্যাজিক ডে-এর অপেক্ষায় দিন গুজরান করতে লাগলাম৷ শুনতে লাগলাম দিনটিকে স্মরণীয় রাখতে নাকি কত জন কত কিছু করছে৷ কখনো হাসতাম মুখ চেপে৷ কখনো বলাবলি করতাম৷ দুনিয়ার রং তামাশায় সত্যিই অবাক হতাম৷ কী কী হয় এই রং তামাশার দুনিয়ায় শুধু অবাক নয়নে অবলোকন করে যেতাম৷

একদিন ভাবলাম আমরাও স্মরণীয় করে রাখি দিনটিকে৷ খারাপ কী? ভাবতাম আর হাসতাম৷ একজন বললো, মিয়া স্মরণীয় করে রাখবেন, সেই ব্যবস্থা তো মাদরাসা কতৃপক্ষ করে দিয়েছে৷ ম্যাজিক ডে-তে পরীক্ষা শুরু৷ অনেকভাবেই স্মরণ রাখতে পারেন৷ জীবনের সবচেয়ে ভালো অথবা খারাপ পরীক্ষা দিয়ে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখেন৷

এ সবই ছিলো পরস্পরে দুষ্টুমিমূলক কিছু কথা-বার্তা৷ সবশেষে সব কিছুরই উর্ধে ছিল পড়া-লেখা৷ ১২ তারিখ থেকে পরীক্ষা৷ অল্প কয়েকদিন বাকী৷ খেয়ার দেয়নি তখনো৷ খুব মেহনত করতে হবে৷ সবকও চলছে৷ ফাঁকে ফাঁকেই প্রস্তুতি নিতে হচ্ছে৷ খেয়ার হবে পরীক্ষার ছয়-সাতদিন আগে৷ মূল প্রস্তà§