শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

স্ট্রোকের ঝুঁকি এড়াতে অনলাইন টেস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের স্বাস্থ্যবিভাগ নিয়ে এসেছে এমন এক সেবা যেখানে অনলাইনে বসেই আপনি জানতে পারবেন নিজের জীর্ণ ও রোগা হৃদয়ের কথা জানা যাবে।

যুক্তরাষ্ট্রের গবেষণা বলছে, প্রাপ্তবয়স্ক ৫ জনের চারজনেরই অকাল মৃত্যুর হয়, আর এজন্য দায়ী তাদের অস্বাস্থ্যকর জীবনযাপন। নিয়ম মেনে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করলে ৭৫ বছরের কম বয়সীদের হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি ৮০ভাগ প্রতিরোধ সম্ভব।

যুক্তরাজ্যের গবেষকেরা প্রায় ২০ লাখ মানুষের ওপর জরিপ চালিয়েছেন। তাতে দেখা গেছে, ৭৮ ভাগ মানুষের শরীরের বয়সের তুলনায় হৃদযন্ত্রের বয়স বেশি।

তাদের মধ্যে ৩৪ ভাগ মানুষের প্রকৃত বয়সের চেয়ে ৫ বছরের বড় তাদের হৃদপিণ্ড। ১৪ শতাংশের ক্ষেত্রে এটা ১০ বছরের বেশি।

তবে বুড়িয়ে যাওয়া হৃদযন্ত্রের খবর জানেন না বেশিরভাগ মানুষ। আর এতে দিনে দিনে বাড়তে থাকে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি।

হৃদরোগ আগেভাগে সামাল দিতে বিশেষ অনলাইন সেবা চালু করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্যবিভাগ এনএইচএস।

তাদের ওয়েবসাইটে গিয়ে ১৬টি প্রশ্নের জবাব দিলেই যে কেউ জানতে পারবেন তার হৃদপিণ্ডের সব খবর। ঝুঁকিপূর্ণ হৃদয় সারাতে কী করতে হবে তার নির্দেশনাও পাওয়া যাবে এখান থেকে। ৩০ বছর পার হলে সবারই নিয়মিত হৃদযন্ত্রের খোঁজখবর রাখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, সঠিক খাদ্যাভাস ও পর্যাপ্ত ব্যায়াম ঠিকঠাক রাখতে পারে হৃদযন্ত্র। তবে জেনা বা না জেনে এক্ষেত্রে অবহেলা করছেন পৃথিবীর বেশিরভাগ মানুষ।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ