বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী সংসদের আরও ১০ স্থায়ী কমিটি গঠন রাশিয়ার সহায়তায় ‘সুপারসনিক’ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

নির্বাচন থেকে আমাদের সরিয়ে দিতে চায় সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব ও বগুড়া-৬ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের উদ্দেশ্যই হচ্ছে আমাদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া। এটি একটি অসম নির্বাচন হচ্ছে, নির্বাচনে কোনও সমান্তরাল অবস্থান নেই।’

শনিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় বগুড়া শহরের পৌর পার্কের উডবার্ন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার জোর করে, ভয়-ভীতি দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে জনগণকে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে চায়।’ দেশের মানুষকে ভয় না পেয়ে নিজেদের অধিকার আদায় করে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি ঠুঁটো জগন্নাথে পরিণত হযেছে। তারা সরকারের যে নির্দেশ তার বাইরে গিয়ে কাজ করতে পারছে না। সরকারি সংস্থা ও আইন-শৃঙ্খলারক্ষা বাহিনী নির্বাচন কমিশনের কোনো নির্দেশ মানছে না।’

এসময় বগুড়ার ৭টি আসনের মধ্যে ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ