বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

আদিত্যন ১৩ বছর বয়সেই সফটওয়ার কোম্পানির মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৩ বছর বয়সেই দুবাইতে একটা সফটওয়্যার কোম্পানি খুলেছে আদিত্যন রাজেশ। তার বাড়ি ভারতের কেরালাতে।

৯ বছর বয়সে একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে তার আশেপাশের মানুষদের  চমকে লাগিয়ে দিয়েছিল। সেই ৯ থেকেই তার সুখ্যাতি ছড়িয়েছে দেশ-বিদেশ।

আদিত্যনের কোম্পানির নাম ‘ট্রিনেট সলিউসনস’। কোম্পানির মালিক তিনজন, তিনজন মিলেই সেটি পরিচালনা করে। আর সবাই আদিত্যনের  স্কুলের বন্ধু। মালিক তিনজন হলেও তাদের ১২ জনেরও বেশি ক্লায়েন্ট রয়েছেন ।

কোডিং সার্ভিস থেকে ডিজাইন সবই তারা বিনামূল্যে ক্লাইন্টদের জন্য করে থাকে। ইতিমধ্যে বেশ কিছু সফটওয়্যার কোম্পানির জন্যও লোগো ডিজাইন করতে শুরু করে আদিত্যন।

গণমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে আদিত্যন বলে, কেরালার থিরুভিল্লাতে আমার জন্ম। আমার বয়স যখন পাঁচ বছর, তখন আমার পরিবার দুবাইতে চলে আসে। ছোট বেলা থেকেই কম্পিউটারের প্রতি  ঝোঁক ছিল।

আদিত্যন আরো  বলে, আমার বাবা প্রথমে যে ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়েছিলেন সেটার নাম বিবিসি টাইপিং। এই ওয়েবসাইট থেকে ছোটরা টাইপিংয়ের খুঁটিনাটি সম্পর্কে জানতে পারে।

বাবরি মসজিদ রক্ষায় ভারতে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের কনফারেন্স অনুষ্ঠিত

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ