মুফতী জাকির হোসাইন কাসেমী
অতিথি লেখক
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। দীর্ঘ শোষণ আর বঞ্চনার হাত থেকে মুক্তির তাড়নায় ছিনিয়ে আনা বিজয়। একটি সবুজ ভূখণ্ড। একটি বাংলাদেশ। শত চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই অর্জন।
৪৭ বছর একটি নবজন্মা দেশের জন্য খুব বেশি সময় না হলেও কম সময় নয়। লাল-সবুজের এমন একটি পতাকা পেয়েছি, যে পতাকাটি পৃথিবীর অন্য যে কোনো দেশের পতাকার চেয়ে সুন্দর, যেমন সুন্দর এখানকার চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য। এমন একটি ভূখণ্ড পেয়েছি যে ভূখণ্ডটি এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিধিজুড়ে।
এখানকার মানুষ অসম্ভব পরিশ্রমপ্রিয়, অল্পে তুষ্ট। আমরা পেয়েছি একটি উর্বর ভূমি। সাম্প্রদায়িক সম্প্রীতির অনুপম বাংলাদেশ। এই ভূখণ্ডকে ঘিরে আমাদের প্রত্যাশার কমতি নেই, এখনো এক বুক আশা বুকে চেপে বেঁচে থাকার সোনালি স্বপ্ন দেখে দেশের মানুষ।
নানা ধরনের ঘৃণ্যতর চক্রান্তের পদাঘাতে দেশ আক্রান্ত হলেও দেশের প্রতি জনগণের অকুণ্ঠ ভালোবাসা ও পরিশ্রম প্রিয়তার কারণে এখনো আশা জাগায়, মানুষ স্বপ্ন দেখে। রাজনীতিবিদরা দেশের উন্নয়নের চেয়েও নিজেদের আখের গোছানোর সিঁড়ি হিসেবেই ক্ষমতাকে ব্যবহার করছে।
অন্যদিকে সাধারণ মানুষ তাদের হাড়ভাঙা পরিশ্রম দিয়ে তিলে তিলে দেশকে গড়তে নিরন্তর চেষ্টা চালাচ্ছে।
স্বাধীনতার মুক্তির সংগ্রামে যারা সেদিন অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যেকের তীব্র আকাঙ্ক্ষা ছিল- আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পাবো। গড়ে উঠবে বৈষম্যহীন সুদৃঢ় ঐক্যের বাংলাদেশ। থাকবে না রাজনৈতিক দুর্বৃত্তায়ন; থাকবে অর্থনৈতিক সুদৃঢ় ভিত্তি। বন্ধুর অবয়বে আমাদের কোনো শত্রু থাকবে না। এ দেশের প্রতি চোখ তুলে তাকাতে পারবে না কেউ খবরদারির। থাকবে শুধু বন্ধুত্ব ও পরস্পর সহযোগিতার সম্পর্ক।
কিন্তু ৪৭ বছর পরও আমাদের ভাবতে হয়, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব কতটুকু নিরাপদ। প্রতিনিয়ত সীমান্তবর্তী মানুষের মৃত্যু যন্ত্রণায় প্রতিটি দেশপ্রেমিক নাগরিক দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে উদ্বিগ্ন। একটি জাতির জন্য ৪৭ বছর কম সময় নয়। এই লম্বা সময়ে দেশ যতটা সামনে আগানোর কথা ছিল, ততটা আগায়নি।
বাংলাদেশের প্রধানতম সমস্যা হলো দরিদ্রতা। দরিদ্রতা দূরীকরণের জন্য প্রয়োজন সুশিক্ষা ও কর্মসংস্থান। স্বাধীনতার ৪৭ বছর পরও কতটুকু অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পেরেছে বাংলাদà§