মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গ্রাহকের ব্যক্তিগত তথ্য দিয়ে ব্যবসা করছে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বছরের শুরু থেকেই সংবাদ শীর্ষে ছিলো কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি। প্রযুক্তিনির্ভর সময়ে গ্রাহকদের তথ্য কতখানি সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার নতুন এক বিতর্কে আবারও যোগ হয়েছে ফেসবুকের নাম। নিউইয়র্ক টাইমসের একটি অনুসন্ধান বলছে, বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিনিময় করে আসছে ফেসবুক।

ওই অনুসন্ধান বলছে, মাইক্রোসফট, অ্যামাজন, নেটফ্লিক্স ও স্পটিফাই-এর মতো সংস্থাগুলোকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য দিয়েছে ফেসবুক। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংকেও ফেসবুক ব্যবহারকারীদের বন্ধু তালিকা দেখার অনুমতি দেওয়া হয়েছে গ্রাহকদের অনুমতি ছাড়াই। অ্যামাজন ব্যবহারকারীদের নাম ও অন্য ব্যক্তিগত তথ্যও চালান করেছে ফেসবুক।

প্রায় ১৫০টি প্রযুক্তিভিত্তিক সংস্থাকে ব্যবহারকারীদের তথ্য দিয়েছে ফেসবুক। ২৭০ পৃষ্ঠার অভ্যন্তরীণ নথি বিশ্লেষণসহ ফেসবুকের ৫০ জন কর্মীকে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে নিউইয়র্ক টাইমস। নিউইয়র্ক টাইমস অভিযোগ তুলেছে, অংশীদারদের সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিনিময়ে ফেসবুকের নিজস্ব গোপনীয়তা বিধি ক্ষুণ্ণ হয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ