শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বাংলাদেশের নয়টি পেজ বন্ধ করলো ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশ থেকে খোলা নয়টি পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ফেসবুক জানিয়েছে, গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করানোর পর বাংলাদেশি নয়টি পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

ফেসবুক জানিয়েছে বাংলাদেশের কয়েকটি পোর্টাল, যার মধ্যে বিডিনিউজটোয়েন্টিফোর.কম, বিবিসি বাংলাসহ কয়েকটি নিউজপোর্টালের সঙ্গে হুবহু মিল রেখে এসব ভুয়া পেজ খোলা হয়েছে। এসব পাতা ও অ্যাকাউন্টের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল।

ফেসবুক আরো বলছে, এই ধরনের আচরণ ফেসবুকের নীতির সঙ্গে যায় না। আমরা চাই না এই নেটওয়ার্ক ব্যবহার করে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সম্পর্কে কেউ বিভ্রান্তি ছড়াক। আর এ কারণেই এগুলো বন্ধ করে দেওয়া হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ