শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটের ৭ দিন আগেই বৈধ অস্ত্র জমা দিতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাতদিন আগেই, (অর্থ্যাৎ ২৪ ডিসেম্বরের মধ্যে) সকল বৈধ অস্ত্র জমা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি।

চিঠিতে আরো বলা হয়, ২৪ ডিসেম্বরের মধ্যে প্রার্থী ছাড়া অন্যান্যদের বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানা অথবা ট্রেজারিতে জমা দিতে হবে। তবে সরকারি কর্মকর্তা, গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা অনুরূপ নিরাপত্তা কাজে ব্যবহৃত বৈধ অস্ত্র জমা দেয়ার বিষয়টি সিদ্ধান্তের বাইরে থাকবে।

ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহমদ খান সই ওই চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ জানানো হয় বলেও জানা যায়।

-এটি