শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।

সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এমন কথা জানিয়েছেন ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে  সংবাদ সম্মেলনে জাতিসংঘ-মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় নির্বাচন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

এটি অবশ্য নীতিগত বিষয়ে, যেখানেই নির্বাচন হোক না কেন, তা অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে।

তিনি আরও বলেন, জনগণকে মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরআর