শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নিরাপদ দেশ গড়ার প্রত্যয়ে খেলাফত মজলিসের ৩১ দফা ইশতেহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০ দলীয় জোটের শরীক খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

আজ ২২ ডিসেম্বর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ খেলাফত মজলিসের ৩১ দফা নির্বাচনী ইশতিহার ঘোষণা করেন আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

এ ইশতিহার ঘোষণার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা আজীজুল হক, মোঃ আবুল হোসেন, হাজী হারুনূর রশীদ, কাজী আরিফুর রহমান প্রমুখ।

খেলাফত মজলিসের লিখিত ইশতেহারে আদর্শ বিবর্জিত নেতৃত্ব, প্রতিহিংসার রাজনীতি, দুর্নীতির সর্বপ্লাবী সয়লাব, প্রশাসনে পেশাদারিত্ব না থাকা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিপক্ষ দমনে ব্যবহার, অর্থনৈতিক বৈষম্য ও লুটপাট, পেশী শক্তি ও কালো টাকার দাপট দেশের সমস্ত সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিচ্ছে।

একটি নিরাপদ, সমৃদ্ধ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নামক রাষ্ট্রের ব্যাপক সংস্কার প্রয়োজন। এজন্য দেশপ্রেম ও ঈমানের সমন্বয় দরকার। খেলাফত মজলিস যত্নের সাথে এ কাজটি করতে চায়।

এ জন্যে খেলাফত মজলিসের পক্ষে দেশবাসীর সমর্থন প্রত্যাশা করা হয়। আইনের শাসন ও জবাবদিহীতা, জননিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন বিচার বিভাগ, অর্থনীতি ও আর্থিক সুশাসন, শিক্ষা, মুক্তিযুদ্ধ, প্রতিরক্ষা ব্যবস্থা, প্রশাসনিক ও আইন শৃঙ্খলা ব্যবস্থা, কর্মসংস্থান, নারী ও শিশু অধিকার, মানবসম্পদ ও তরুণ সমাজ, প্রবাসী কল্যাণ, ভাষা, ক্রীড়া ও সংস্কৃতি, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পররাষ্ট্রনীতি, কৃষি ও ভুমি ব্যবস্থাপনা, শিল্প ও বিনিয়োগ, গ্রাম উন্নয়ন, শ্রমিক অধিকার, জ্বালানী ও খনিজ সম্পদ, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা, মাদকাসক্তি ও মাদকদ্রব্য নির্মুল, সামাজিক নিরাপত্তা, কর ব্যবস্থাপনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নিরাপদ সড়ক ও যোগাযোগ, স্থানীয় সরকার, পরিবেশ ও জলবায়ু, পর্যটন শিল্প, দুর্যোগ ব্যবস্থাপনাও নির্বাচন ব্যবস্থা ও নির্বাচনকালীন সরকার বিষয়ে খেলাফত মজলিসের বিভিন্ন অঙ্গীকার তুলে ধরা হয়।

খেলাফত মজলিস ঘোষিত ৩১ দফা নির্বাচনী ইশতিহারের অঙ্গীকারসমূহ নিম্নরূপ:

১. আইনের শà