সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান মির্জা ফখরুলের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩০ ডিসেম্বর ভোট দেওয়ার পর তা গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার নীলফামারীর সৈয়দপুরে নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন। ওই দিন ভোট গণনা পর্যন্ত আপানারা কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেবেন।’

তিনি আরও বলেন, ‘সরকার জনরায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর এ কারণে জনগণের কাছে হেরে গিয়ে কোর্টে আশ্রয় নিয়েছে নৌকা।’

সৈয়দপুরে নির্বাচনি প্রচার শেষে বিএনপির মহাসচিব দিনাজপুর যাবেন। বিকালে তিনি সেখানে নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ