মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

রোহিঙ্গা নির্যাতন তদন্তে জাতিসংঘের ২৮ মিলিয়ন ডলার বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ চীনের বিরোধীতা সত্ত্বেও রোহিঙ্গা ইস্যু তদন্তের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারে জাতিগত নিধনের তদন্ত চালাতে বরাদ্দ হয়েছে ২৮ মিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদন আরো বলছে, শুরু থেকেই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও চাপ সৃষ্টির ঘোর বিরোধী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন।

তদন্ত করার জন্য বাজেট নির্ধারণেও বাধ সাধে বেইজিং। তবে শেষ পর্যন্ত তা সফল হয় নি। গত বছরের আগস্টে রাখাইনে শুরু হওয়া সহিংসতাকে জাতিগত নিধনযজ্ঞ ঘোষণা দেয় জাতিসংঘ। পরে, ঘটনা তদন্তে ২৯ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রস্তাব করে জাতিসংঘের সাধারণ অধিবেশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ