রাত পোহালেই ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রস্তুত সারাদেশের ভোটকেন্দ্র। ভোট দেবেন দেশের ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ভোটার। দেশের কয়েকজন শীর্ষ আলেম, রাজনীতিবিদ ও লেখক কে কোথায় ভোট দেবেন সে খোঁজ নিয়েছেন হাসান আল মাহমুদ।
দেশের শীর্ষ আলেমে দীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটাহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী হাটহাজারীর ভোটার। হাটহাজারী মাদরাসার পাশেই পার্বতী স্কুলে এ এলাকার ভোট কেন্দ্র।
আল্লামা আহমদ শফী বর্তমানে হাটহাজারী মাদরাসাতেই অবস্থান করছেন। তবে শারিরিকভাবে অসুস্থ থাকায় তিনি ভোট দিতে যাবেন কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
দারুল উলুম মঈনুল ইসলাম হাটাহাজারীর সহকারী মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ভোট দেবেন নিজ গ্রামের বাবুনগর মাদরাসা কেন্দ্রে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী ভোট দেবেন নিজের মাদরাসার কেন্দ্রে।
জানা যায়, তার পরিচালিত জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা সে এলাকার ভোট কেন্দ্র। আল্লামা নূর হোসাইন কাসেমী সে এলাকার ভোটার। তাই এখানেই সুবিধাজনক সময়ে তিনি ভোট দেবেন।
ইসলামী আন্দোলন বাংলােদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আওয়ার ইসলাম টোয়েন্টফোর ডটকমকে জানান, তিনি তার নির্বাচনী এলাকার বিশ্বাসের হাট কেন্দ্রে নিজের ভোট দেবেন।
এবার নির্বাচনে তিনি বরিশাল ৫ ও ঝালকাঠি ২ আসনে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের আগে ব্যাপক প্রচার প্রচারণায়ও দেখা গেছে তাকে। নেতা কর্মীগণ আশা করছেন সুষ্টু ভোট হলে তিনি বিজয়ী হবেন।
কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার প্রিন্সিপাল আল্লামা আযহার আলী আনোয়ার শাহ জানান, তিনি সদরের নিজ এলাকার আখরাবাজার কেন্দ্রে নিজের ভোট দেবেন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নিজামীর বাড়ি নরসিংদী। আওয়ার ইসলামকে জানান, তিনি নরসিংদী জেলার শিবপুর থানার সৈয়দনগর কেন্দ্রে ভোট দেবেন।
ইসলামী ঐক্যজোট থেকে মিনার প্রতীকে তার নির্বাচন করার কথা থাকলেও সঠিক সময়ে মনোনয়ন জমা দিতে পারেননি এমন অভিযোগ রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন পত্র বাতিল করে দেয়। ফলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারেননি।
বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ মাওলানা উবায়দুর রহমান খান ভোট দেবেন কিশোরগঞ্জে।
আওয়ার ইসলামকে তিনি জানান, কিশোরগঞ্জ সà