৩০ ডিসেম্বর ২০১৮ রোববার। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়ে গেলো আশা ও শঙ্কার একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে লড়েছেন ৩৯টি নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী ।
এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৩৩ জন। আর ১২৮ জন স্বতন্ত্র প্রার্থী। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৫৭৩ জন ভোটার।
নির্বাচনে ইসলামী দলগুলোর কোনো দল স্বতন্ত্রভাবে এবং কোনো দল অন্য দলের সাথে যুক্ত হয়ে অংশ নিয়েছে।
নির্বাচনে ইসলামী দলগুলোর যেসব প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দী হয়েছেন, তার খোঁজ দিয়েছেন হাসান আল মাহমুদ।
সাবেক এমপি মুফতী ওয়াক্কাস
যশোর-৫ আসনে ২০ দলীয় জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মুফতী ওয়াক্কাস ধানের ঐক্যফ্রন্ট মনোনীত শীষ প্রতীকে ২৪ হাজার ৬'শ ২১ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্য্যর (ভোট সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৮শ’ ৫৬) নিটকতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন।
এ আসনে অন্যান্য দলগুলোর মধ্যে লাঙ্গল ৮শ’ ৮৪, হুক্কা ১শ’ ২৪, গোলাপ ফুল চারশ’ ১৭ এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারী পেয়েছে ৮৫৭ ভোট।
সাবেক এমপি এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা
সুনামগঞ্জ-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা ধানের শীষ প্রতীকে ৫২ হাজার ৯শত ২৫ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য এম এ মান্নানের (ভোট সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ১ শত ৪৯) নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন।
সৈয়দ মুফতী ফয়জুল করীম
ঝালকাঠী-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সৈয়দ মুফতী ফয়জুল করীম হাতপাখা প্রতীকে ৯ হাজার ৮১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর (ভোট সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৯৩৭) নিকটতম প্রতিদ্বন্দী হয়েছেন।
এছাড়াও মুফতি ফয়জুল করীম বরিশাল ৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২৭ হাজার ৬২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক
সিলেট-৫ আসনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জমিয়ে ওলামায়ে ইসলাম বাংলাদেশের ধানের প্রতীকের প্রার্থী মাওলানা উবায়দুল