বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সিরিয়া থেকে মার্কিন সামরিক অস্ত্র স্থানান্তর করলো ইরাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় 'হাশকা' শহরের একটি গোলাবারুদের গুদাম থেকে মার্কিন সামরিক বাহিনীর সামরিক সরঞ্জাম ইরাকে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে।

এ ব্যাপারে সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম ঘোষণা করেছে, এসকল অস্ত্র ও সামরিক যন্ত্রপাতি ট্রলিবাসে করে ৫০ জন মার্কিন সেনা সিরিয়া থেকে ইরাকে নিয়ে গিয়েছে।

এছাড়াও, মার্কিন সেনা বাহিনী গতকাল হাশকা প্রদেশের মালিকিয়া শহরের ঘাটি থেকে পশ্চাদপসরণ করেছে। এটিই প্রথম বেস, যা মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের পরপরই দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। এই বেসে মোট ২০০ মার্কিন সেনা ছিল।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ২৭মে ডিসেম্বর আল-আনবার প্রদেশে আসাদ এয়ার বেসে মার্কিন সেনাদের সাথে এক সাক্ষাৎকারে বলেছে, সিরিয়ায় যদি আমাদের কোন কাজ করার প্রয়োজন হয়, তাহলে আমরা ইরাকের ঘাটি ব্যবহার করব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ