বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বিশ্বে ২০১৮ সালে নিহত ৯৪ সাংবাদিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৮ সালকে বিশ্বে সাংবাদিকদের জন্য  মর্মান্তিক একটি বছর হিসেবে ধরা যায়। কেননা, এ বছরে কর্তব্যরত সাংবাদিকদের হত্যার ঘটনা আগের কয়েক বছরের তুলনায় অনেক বেশি।

বিশ্বে গত বছর ৯৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। সংখ্যার দিক থেকে বিগত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছেন ২০১৮ সালে।

ব্রাসেলস-ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের আইএফজে প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।

সংস্থাটি সূত্র জানিয়েছে, ২০১৮ সালে ৯৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যা আগের বছর ছিল ৮২ জন। তবে, ২০১২ সালে সারা বিশ্বে নিহত হয়েছিল ১২১ জন সাংবাদিক।

গত বছরে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হয়েছে আফগানিস্তানে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে গত  নিহত হয়েছেন ১৬ সাংবাদিক।

এরপর মেক্সিকোতে নিহত হয়েছেন ১১ সাংবাদিক,  ইয়েমেনে ০৯ এবং সিরিয়ায় ০৮। চলতি বছরে যুক্তরাষ্ট্র, সোমালিয়া ও পাকিস্তানে যথাক্রমে ০৫ জন করে সাংবাদিক নিহত হন।

সাংবাদিকদের হত্যা করা হয় এর কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করেন একমাত্র তারা ঘটনার  সাক্ষী হিসেবে থাকেন।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ