মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

জুমার দিন যে দরুদে ৮০ বছরের গুনাহ মাফ হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ।।

জুমার দিনে অন্যতম একটি আমলের নাম দরুদ পাঠ। প্রিয় নবী সাল্লালাহু আলাইহি ওয়া সালামের প্রতি কল্যাণ প্রার্থনা। দরুদ শব্দটি আরবি সলাত শব্দের সমার্থক। সালাত অর্থ ক্ষমা প্রার্থনা করা, রহমত বর্ষন করা, দোয়া করা, কল্যাণ কামনা করা।

দরুদ সপ্তাহের যে কোনো দিনেই পড়া যায়। তবে জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠের কথা হাদিস শরিফে এসেছে।

হজরত আবু উমামা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম ইরশাদ করেন, আমার ওপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সে ব্যক্তি কেয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। -তারগিব : ১৫৭।

হজরত আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ জিবরাঈল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তায়ালার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহতায়ালা ইরশাদ করেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার ওপর একবার দরুদ পাঠ করে আমি তার ওপর দশবার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য দশবার ইস্তেগফার করে। -তারগিব : ৩/২৯৯।

অপর হাদিসে বর্ণিত আছে, হজরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘আমার ওপর দরুদ পাঠ করা পুলসিরাত পার হওয়ার সময় আলো হবে। যে ব্যক্তি জুমার দিন ৮০ বার দরুদ পড়ে তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেয়া হয়।’

অন্য রেওয়াতে নবী করিম সা. ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে ওঠার আগে ৮০ বার এই দরুদ শরিফ পাঠ করে-

‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিইয়্যিল উম্মিইয়ি ও'আলা আলিহি ওআস হাবিহি ওয়াসাল্লিম তাসলিমা’

[caption id="attachment_132584" align="aligncenter" width="500"] দরুদের আরবী উচ্চারণ[/caption]

তার ৮০ বছরের পাপ ক্ষমা হয়ে যায় এবং ৮০ বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। -আফজালুস সালাওয়াত : ২৬, আত-তারগীব ফি ফাযায়িলিল আ'মাল- ১৪ পৃ:।

উল্লেখ্য,  এ হাদিসকে কেউ কেউ দুর্বল বলে অভিমত দিয়ে থাকেন। কারণ বর্ণনায় তারা বলেন,  এ হাদিসের সনদে তিনজন বর্ণনাকারী জয়ীফ। তবে  ফযিলত বিষয়ের হাদিসের ওপর আমল করাতে সমস্যা নেই বলে অভিমত দেন হাদিস বিশারদ  আলেমগণ।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ