বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, নেই সুনামির আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ইন্দোনেশিয়ার মলুক্কা দ্বীপের টারনেট শহরের ১৭৪ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ওই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালের দিকে ওই ভূমিকম্প আঘাত হানে। এটির গভীরতা ছিল ৬০.৫ কিলোমিটার। শক্তিশালী ওই ভূমিকম্পের পর ৫ থেকে ৫.১ মাত্রার বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়।

টারনেটে ওই ভূমিকম্প অনুভূত হয়নি বলে জানিয়েছে তল্লাশি ও উদ্ধার এজেন্সির কর্মকর্তা সামুদ সের্গি।

উত্তর সুলাওয়েসির টোহোমনে জরুরি দুর্যোগ এজেন্সির একজন মুখপাত্র বলেছেন, তাদের এলাকায় কম্পন অনুভূত হয়েছে কিন্তু তারা এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাননি।
এদিকে ইউএসজিএস প্রাথমিকভাবে জানিয়েছিল, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। আর এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সুনামি হলে সুমাত্রা ও জাভায় ৪২৯ জন নিহত ১৫০০ মানুষ আহত এবং কয়েক ডজন মানুষ নিখোঁজ হয়।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ