বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নারীর দাড়ি ওঠলে কী করবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফিয়া আফরিন: আল্লাহ তায়ালা মানব জাতিকে নারী-পুরুষ দু' ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে শারীরিক গঠন ও আকৃতিগত কিছু পার্থক্য রেখেছেন। দাড়ি নারী-পুরুষের মধ্যে অন্যতম পার্থক্য। দাড়ি হলো পুরুষের বৈশিষ্ট্য আর দাড়ি না হওয়া হলো নারীর বৈশিষ্ট্য।

তবে যদি কোনো নারী-পুরুষের মধ্যে তার নিজস্ব বৈশিষ্ট্যের বিপরীত কিছু দেখা দেয়, তাহলে সেটাও আল্লাহ তায়ালার বিশেষ কুদরত মনে করতে হবে।

সুতরাং, যদি কোনো পুরুষের দাড়ি না হয় অথবা কোনো নারীর দাড়ি হয়, তাহলে বুঝতে হবে এটাও আল্লাহ তায়ালার কুদরতের বিকাশ। এতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি শিক্ষা, আল্লাহ তায়ালার জন্য কোনো কিছুর বাধ্য-বাধকতা জরুরি নয়। তিনি যা চান, তাই করতে পারেন।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণা অনুযায়ি হরমোনের তারতম্যের কারণে এটা হতে পারে। যে কারণেই হোক, কোনো মহিলার দাড়ি-মোঁচ ওঠলে তা কেটে ফেলাই মুস্তাহাব ও উত্তম।

দ্রষ্টব্যঃ ফতোয়ায়ে রহীমিয়া-২/২৪৭, ফতোয়ায়ে মাহমূদিয়া-৫/১৯৫, ফতোয়ায়ে রাহমানিয়া-২/৫৫৩।

এইচএএম