বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

চলতি বছর ২৬ লাখ ওমরাহ ভিসা ইস্যু করেছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর সৌদি সরকার ২৫ লাখ ৫৫ হাজার ২০১টি ওমরাহ ভিসা ইস্যু করেছে বলে জানা গেছে।

ভিসাপ্রাপ্তদের মধ্যে ইতোমধ্যে ২১ লাখ ৮৩ হাজার ৩১ জন পালনার্থী সৌদি সফর সম্পন্ন করেছেন।

সৌদি প্রেস এজেন্সি ও আরবনিউজের বরাতে জানা যায়, সৌদি ভিশন ২০৩০ লক্ষ্য করে বিপুল পরিমাণ ওমরাহ পালনার্থীকে ভিসা প্রদান ও তাদের সার্বিক সেবা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সৌদিকর্তৃপক্ষ।

তাদের লক্ষ্য অনুযায়ী ২০২২ সালের মধ্যে বহির্রাষ্ট্র থেকে ওমরাহ পালনার্থীর সংখ্যা ১৫ মিলিয়ন এবং ২০৩০ সালের ভেতর ৩০ মিলিয়নে উন্নীত করা। তারই ধারাবাহী কথায় গত ১১ সেপ্টেম্বর থেকে অন্যবারের তুলনায় অধিক পরিমাণে ওমরার ভিসা দেওয়া হচ্ছে।

বর্তমানে সৌদি আরবে চার লাখ ৮ হাজার ৬১১ জন ওমরাহ পালনার্থী অবস্থান করছেন। তন্মধ্যে ২ লাখ ৮৬ হাজার ৫৬৮ জন মক্কায় এবং ১ লাখ ২২ হাজার ৪৩ জন মদিনায় অবস্থান করছেন।

সৌদি যাওয়ার ক্ষেত্রে ১৯ লাখ ৯১ হাজার ৪৪৮ জন বিমানযোগে এবং ১ লাখ ৮৪ হাজার ৫৮০ সড়কপথে ও ৭ হাজার তিনজন জলপথে।

পরিসংখ্যানে আরো জানা যায়, পাকিস্তান থেকে ৬ লাখ ১৫ জন, ইন্দোনেশিয়া থেকে ৩ লাখ ৯৪ হাজার ২৭ জন, ভারত থেকে ২ লাখ ৮১ হাজার ৫৮৯ জন, মালয়েশিয়া থেকে ১ লাখ ৩০ হাজার ৭৯৩ জন, ইয়েমেন থেকে ১ লাখ ১৩ হাজার ২৪৭ জন।

মিশর থেকে ৬৩ হাজার ২১৭ জন, তুরস্ক থেকে ৬০ হাজার ৮৬ জন, সংযুক্ত আরব আমিরাত ৫৬ হাজার ৪১২ এবং বাংলাদেশ থেকে ৫২ হাজার ৮৪৮ জনের ওমরার ভিসা ইস্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ