বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গাইবান্ধা-৩ আসনে প্রতীক বরাদ্দ, নেই ধানের শীষ ও হাতপাখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া আসনটির নির্বাচন হবে ২৭ জানুয়ারি। পুন:তফসিল অনুযায়ী আজ শুক্রবার প্রতীক বরাদ্ধ দেয়া হয়।

গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবদুল মতিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আসনটিতে নির্বাচন করছে ৫ জন প্রার্থী। নেই বিএনপি নেতৃত্বধাীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির দিলারা খন্দকার (লাঙল), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মিজানুর রহমান তিতু (আম) ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।

গত বছরের ১৯ ডিসেম্বর এ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেলে ২০ ডিসেম্বর নির্বাচন কমিশন গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে ২৭ জানুয়ারি নতুন করে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে পুন:তফসিল ঘোষণা করা হয়।

৩০ ডিসেম্বরের নির্বাচন কারচুপি ও আগের রাতে ভোট দখলের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে ঐক্যফ্রন্ট। একই অভিযোগে ৩০০ আসনে প্রার্থী দেয়া ইসলামী আন্দোলও ফলাফল প্রত্যাখ্যান করে।

জানা গেছে, উভয় দল এ সরকারের অধীনে আপাতত আর কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে রয়েছে।

আরআর