বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

চীনে কয়লা খনির ছাদ ধসে নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের উত্তরপশ্চিম শানশি প্রদেশে একটি কয়লা খনির ছাদ ধসে ২১ কর্মী নিহত হয়েছেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি আজ রোববার এক খবরে জানিয়েছে, গতকাল শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে শেনমু শহরে বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সময় সেখানে ৮৭ জন খনিকর্মী ছিলেন। তাদের মধ্যে ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২১ জন ভূগর্ভে আটকা পড়েন।

খনিতে নিখোঁজ দুই খনিকর্মীর খোঁজে তল্লাশি অভিযান চলাকালে প্রথমে আটকাপড়াদের মধ্যে ১৯ জনের মৃত্যু কথা নিশ্চিত করা হয়। পরে নিখোঁজ দুই জনকেও মৃত অবস্থায় পাওয়া যায়।

এ বছর এ পর্যন্ত চীনের কয়লা খনিগুলোতে ঘটা দুর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ