বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইন্ডিয়ান মুসলিম পর্যটক দীন মুহাম্মদকে গুগল ডুডলের স্মরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

আজকের গুগল ডুডল অ্যাংলো ইন্ডিয়ান পর্যটক শেখ দীন মুহাম্মদকে স্মরণ করেছে। দীন মুহাম্মদ ছিলেন একজন অন্ত্রেপ্রেনর। তিনি ভারত ও ইংল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ গড়ে তুলেছিলেন। ২২৫ বছর আগে আজকের দিনেই দীন মুহাম্মদ প্রথম ভারতীয় লেখক যিনি ইংরাজিতে বই প্রকাশ করেন।

পাশ্চাত্যে প্রায় প্রথম পর্যায়ের অ-ইউরোপীয় প্রবাসী হিসাবে দীন মুহাম্মদ ইংল্যান্ডে একটি ভারতীয় রেস্তোরাঁ খোলেন। সেটি পরে ব্রিটেনের অন্যতম বিখ্যাত রেস্তোরাঁয় পরিণত হয়।

১৮১০ সালে ইংল্যান্ডে চলে যাওয়ার পরে দীন মুহাম্মদ সেখানে হিন্দুস্থানী কফি হাউস তৈরি করেন। সেটিই ছিল ব্রিটেনে প্রথম ভারতীয় রেস্তোরাঁ। কিন্তু কয়েক বছর পরে তিনি সেটি বন্ধ করতে বাধ্য হন। তারপরে তিনি নতুন করে পরিকল্পনা শুরু করেন।

পরিবারকে তিনি ব্রিটেনের সমুদ্রের ধারে সরিয়ে আনেন। সেই এলাকায় দীন মুহাম্মদ স্পা খোলেন। সেখানে নানা ভেষজ উপাদানে বাষ্পীয় স্পায়ের ব্যবস্থা থাকতো। তিনি এর নাম দেন ‘শ্যম্পুইং’। মাথা ম্যাসেজ করার প্রতিশব্দ ‘চাম্পি’ নামে হিন্দি শব্দটি তার জন্য সেখানে খুব সাড়া ফেলে দেয়।

দীন মুহাম্মদ ‘দ্য শ্যাম্পুইং সার্জেন অফ ব্রাইটন'এর উপাধিও পান। সমুদ্র সৈকতে এই স্পা ব্রিটিশ অভিজাত ও রাজপরিবারে যুক্তদের আকর্ষিত করে। ১৮২২ সালে তিনি কিং জর্জ ফোর-এর ব্যক্তিগত ‘শ্যাম্পুইং সার্জেন’ পরিণত হন।

এর জেরে তার ব্যবসা বিরাট প্রচার পায়। ইংল্যান্ডের ব্রাইটন মিউজিয়ামে দীন মুহাম্মদ একটি পোট্রেইট রয়েছে। সেখানে লেখা দু'টি সংস্কৃতির মিলনে সাহায্য করেছিলেন যে ব্যক্তি। এ মুসলিম পর্যটককেই আজ গুগল স্মরণ করলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ