শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

আসুন তাবলিগের জন্য দুফোঁটা অশ্রু ঝরাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির উদ্দিন বাবর
সাংবাদিক, কলামিস্ট

তাবলিগ জামাত নিয়ে দ্বন্দ্বের কথা এখন আর কারও অজানা নয়। এই জামাতের সঙ্গে জড়িত এবং শুভাকাঙ্ক্ষীরা এটা নিয়ে বছরদুয়েক ধরেই আছেন চরম অস্বস্তিতে।

গত ১ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনা সবাইকে লজ্জায় বিবর্ণ করেছে। এর ফলে বিশ্ব ইজতেমা নিয়ে দেখা দিয়েছে সংকট। তবে আশার কথা হলো, এখনও আশার প্রদীপ নিভে যায়নি।

বিবদমান দুই পক্ষের শীর্ষ ব্যক্তিরা এখনও একসঙ্গে বসছেন। চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিষয়টি সুরাহা করে তাবলিগে সেই ছন্দ ফিরিয়ে আনতে। যদিও কায়েমি স্বার্থবাদীদের কারণে সেই প্রচেষ্টা কতটুকু সফল হবে তা এখনই বলা যাচ্ছে না।

সরকারের মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল ভারতে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। শিগগির তারা দেওবন্দে যাচ্ছেন এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা মাওলানা সাদ সাহেব সম্পর্কে সেখানকার সর্বশেষ অবস্থান জেনে এসে ইজতেমা আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমাদের আশা ও বিশ্বাস, এই উদ্যোগ ফলপ্রসূ হবে এবং একটু দেরিতে হলেও ইজতেমা অনুষ্ঠিত হবে।

তাবলিগে চলমান সংকট নিয়ে সম্প্রতি উদ্যোগী হয়েছেন পাকিস্তানের শীর্ষ আলেমরাও। সেখানকার শীর্ষ ২৬ জন আলেম একসঙ্গে বসে তাবলিগের চলমান সংকট যেকোনো মূল্যে সমাধানের ব্যাপারে উদ্যোগী হয়েছেন।

তারা তাবলিগের প্রধান মারকাজ দিল্লির নিজামুদ্দিন, পাকিস্তানের রায়বেন্ড এবং বাংলাদেশের কাকরাইল মারকাজের মুরব্বিদের প্রতি একটি দরদমাখা চিঠি পাঠিয়েছেন। যারা এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন তাদের মধ্যে মুফতি রফি উসমানি, মুফতি তাকি উসমানি, মাওলানা জাহেদুর রাশেদির মতো আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত আলেমরা রয়েছেন।

পাকিস্তানি আলেমদের চিঠির ভাষা অত্যন্ত হৃদয়গ্রাহী। তারা বিবদমান দুই পক্ষের মুরব্বিদের কাছেই বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিনীত আবেদন জানিয়েছেন। যেকোনো মূল্যে তাবলিগের চলমান দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

‘এক ও নেক’ হওয়ার মানসিকতা নিয়ে সবাই একত্রে বসলে সংকটের সমাধান হয়ে যাবে বলে তাদের বিশ্বাস। তবে তারা এটাও বলেছেন, কোনোভাবেই যদি সমাধান না আসে উভয় দল নিজেদের মতো করে দীনের কাজ করে যাবে। একে অন্যের রাস্তায় বিরোধ সৃষ্টি করবে না।

পাকিস্তানের শীর্ষ আলেমরা উভয় পক্ষের মুরব্বিদের প্রতি আবেদন জানিয়ে বলেছেন, তারা যেন তাদের অনুসারীদের খুব গুরুত্বের সঙ্গে এ কথা বলে দেয় যে, তারা অন্য দলের সম্পর্কে দোয়া ছাড়া আর কোনো মন্তব্য না করà§