বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

দ্রুত এসএমএস পাঠাতে সফটওয়্যার কিনছে সংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংসদের মন্ত্রী-এমপিদের কাছে দ্রুত ও সহজে এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস) পাঠাতে নতুন সফটওয়্যার কিনছে জাতীয় সংসদ।

নিজস্ব বিভিন্ন সভা, সেমিনার ও কমিটির বৈঠকের বিজ্ঞপ্তি এসএমএসের মাধ্যমে পাঠানোর জন্য এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা যায়। এছাড়া এসএমএসের মাধ্যমে তাদের সংসদ অধিবেশন শুরুর খবরও জানিয়ে দেয়া হবে।

সংসদ সূত্র জানায়, বর্তমানে একটি ডেস্কটপ বেইজ সফটওয়্যার থেকে টেলিটকের একটি সিমের মাধ্যমে সংসদ সদস্যদের দলীয় সভা, কমিটির বৈঠক, অন্যান্য সভা ও সেমিনারের তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হয়। কিন্তু সফটওয়্যারটি অনেক পুরাতন। এমনকি এটি হালনাগাদও করা যাচ্ছে না।

সফটওয়্যারটির প্রধান সমস্যাগুলো হলো- এসএমএস খরচ বেশি ও এসএমএস পাঠানো সময়-সাপেক্ষ। একই সঙ্গে ১৬০ ক্যারেক্টারের বেশি এসএমএস পাঠানো সম্ভব হয় না। শুধুমাত্র ইংরেজিতে এসএমএস পাঠানো যায়।

এমপিদের রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হিসেবে উল্লেখ করে নতুন সফটওয়্যার কিনবে সংসদ। এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে প্রশাসন শাখায় পাঠানো হয়েছে।

সংসদের এক কর্মকর্তা বলেন, এসএমএস পাঠানো নিয়ে অনেক এমপির অভিযোগ রয়েছে। তারা জানান, সময় মতো তারা এসএমএস পান না। আবার বর্তমান সফটওয়্যার দিয়ে অনেক সময় পুরো এসএমএস যায় না। এজন্য এটি দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ