বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

‘সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও রাজপথে সক্রিয়দের অগ্রাধিকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ত্যাগী ও রাজপথে সক্রিয়দের অগ্রাধিকার দেওয়া হবে। যারা রাজপথে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, মনোনয়নে তারা অগ্রাধিকার পাবেন।’

আজ বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির ‍কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক কর্মীদের-ই বেশি মূল্য দেবো। যারা রাজনীতি করেছে, ত্যাগ করেছে, সংগ্রাম-আন্দোলনে ছিল, তাদের প্রাইয়োরিটিটাই এখানে বিশেষভাবে থাকবে। এ ছাড়া, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে অনেক কাজ করেছেন। সেজন্য তাদেরও মূল্যায়ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী। অর্ধেকের বেশি ভোটার নারী। তারা সংসদেও যেতে চায়। এ কারণে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার জন্য অনেকেই প্রতিযোগিতা করছেন। আমরা যাচাই-বাছাই শেষে দলীয় মনোনয়ন দেবো।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রার্থী চূড়ান্ত করবেন। আমাদের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত হবে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ