বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

প্রধানমন্ত্রীর পরিবারের নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ১২টি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। দুপুরে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতার ওমর ফারুক, সাব্বির, আল আমিন, আমিনুল ও মনির প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা।

সায়মা ওয়াজেদ পুতুলের নামে একাধিক ফেইসবুক পেইজ ও অ্যাকাউন্ট পরিচালনা করে মিথ্যা তথ্য প্রচার করে আসছিলো। এসব পেইজ ও অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করা হতো বলেও দাবি করে র‍্যাব।

এছাড়াও দেশ বিদেশে ভুয়া তথ্য, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও বিভ্রান্তকির তথ্য প্রচার করে আসছিলো তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ