বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

‘হজযাত্রীদের বিমান ভাড়া কমলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালের হজযাত্রীদের বিমান ভাড়া কমানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০ হাজার ১৯১ টাকা করে কমিয়েছে ভাড়া।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ কথা জানান।

গতবছর বিমানের ভাড়া ছিলো এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা; এবার তা কমিয়ে এক লাখ ২৮ হাজার টাকা করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

মাহবুব আলী বলেন, এবছর হজে যাওয়া যাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার প্রত্যেক হজযাত্রীকে ভাড়া দিতে হবে এক লাখ ২৮ হাজার টাকা। যা গতবছরের চেয়ে ১০ হাজার ১৯১ টাকা কমেছে।

হজ পালনে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাকে মুসল্লিদের পরিবহনে ভালোমানের প্লেন ব্যবহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী মাহবুব আলী৷

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ