শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

চট্টগ্রামে ভিক্টোরিয়া জুট মিলে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের এ কে খান মোড়ে ভিক্টোরিয়া জুট মিলে আগুন লেগেছে। আগুনে জুট মিলের অনেকাংশ পুড়ে গেছে।

আজ শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্দীপ-দাশ জানান, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ভিক্টোরিয়া জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যাওয়া জুট মিলটির গুদামে কয়েকটি প্রতিষ্ঠানের প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্য রাখা আছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন বলেন, আগ্রাবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষে শুক্রবার বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

-আরএইচ