বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইরান ও আজারবাইজানের মধ্যে সামরিক চুক্তি সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী আজারবাইজানের মধ্যে সামারিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে বলে জানা যায়।

আজারবাইজানের রাজধানী বাকুতে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মাদ বাকেরি ও আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জাকির হাসানভ গত (বুধবার) এ চুক্তিতে সই করেন।

চুক্তি সইয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় জেনারেল বাকেরি বলেন, এর মাধ্যমে দুপক্ষ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পথ খুঁজে পেল।

তিনি বলেন, ইরান সবসময় আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করে এবং দু দেশের মধ্যে সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি সামরিক অভিজ্ঞতা বিনিময়কেও বিশেষ গুরুত্ব দেয় তেহরান।

জেনারেল হাসানভ ইরানি সেনাপ্রধানের সফরকে স্বাগত জানিয়ে বলেন, দুপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে। তিনি জোরালো আস্থা প্রকাশ করে বলেন, এই সফর ইরান ও আজারবাইজানের মধ্যকার সামরিক সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে।

জেনারেল বাকেরির সফরের সময় ইরান-আজারবাইজান যৌথ প্রতিরক্ষা কমিশনের কার্যক্রম পর্যালোচনা করে দেখার সুযোগ দিয়েছে বলেও লেফটেন্যান্ট হাসানভ জানান। উঁচু পর্যায়ের একটি সামরিক দল নিয়ে বুধবার জেনারেল বাকেরি দুদিনের সফরে বাকু পৌঁছান। এরইমধ্যে তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং জাতীয় সংসদের স্পিকার ওকতাই আসাদভের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ