বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

এরশাদের অবস্থা ‘খুবই নাজুক’, সিঙ্গাপুর যাচ্ছেন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা ‘খুবই নাজুক’ হয়ে পড়েছে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আজম খান। তিনি আরও জানান, চিকিৎসার জন্য আগামীকাল রবিবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে আবারও সিঙ্গাপুরে নেওয়া হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১২ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। জয়ী হওয়ার পর দেশে ফিরে শপথও নেন। কিন্তু এরপর থেকেই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় পার্টির একাধিক সূত্র জানায়, এরশাদের শারীরিক অবস্থা খুবই নাজুক। চারদিন পরপর তাকে রক্ত দিতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে রক্ত উৎপাদন কমে গেছে। যদি তার শারীরিক অবস্থা আরও খারাপ হয় তবে রোববার তাকে সিঙ্গাপুরে নেয়া হবে।

এদিকে, এরশাদের অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হচ্ছে দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ