বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মারা গেলেন তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল

দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

একই সঙ্গে তিনি বলেন, সাংবাদিকরা দেশের গর্বিত সন্তান। তাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। আমরা একই পরিবারের লোক। সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই।

রোববার দুপুরে রেলপথ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রী জানান, রেলপথ দেশের সবচেয়ে নিরাপদ ও সাশ্রয় মাধ্যম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়েছে। আমি এ মন্ত্রণালয়ের দায়িত্ব আছি, রেলওয়ের উন্নয়নে কাজ করে যাব। কোনো অবস্থাতেই রেলওয়েতে দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না। যেখানে দুর্নীতি অনিয়ম হবে সেখানেই আপনারা (সাংবাদিক) সোচ্চার হবেন।

তিনি বলেন, রেলওয়ের উন্নয়নে মিডিয়ারও সহযোগিতা চাই। নতুন ইঞ্জিন ও বগি আনা হচ্ছে, নতুন ট্রেন চালু করা হবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলওয়েতে ব্যাপক উন্নয়ন করছেন। বিএনপি রেলকে ধ্বংস করেছে, ধ্বংস করতে চায়। রেলকে আজ উন্নয়নের উঁচুতে পৌঁছাচ্ছেন আমাদের সরকার প্রধান শেখ হাসিনা। তার হাত ধরেই রেলওয়েতে একের পর এক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, সরকারের অগ্রাধিকার ভিত্তিক ১০টি প্রকল্পের মধ্যে রেলওয়েতে দুটি প্রকল্প রয়েছে। দোহাজারি থেকে ঘুনধুম পযর্ন্ত রেললাইন স্থাপন ও পদ্মাসেতু রেললিংক প্রকল্প। এ দুটি প্রকল্প ও ৩০ বছর ব্যাপী মাস্টার প্ল্যান করা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ রেল হবে উন্নত রাষ্ট্রের রেলের ন্যায়।

মন্ত্রী বলেন, আমি কথা কম-কাজ বেশি নীতিতে বিশ্বাসী। এ মন্ত্রণালয়ে যদি পূর্বে বড় বড় দুর্নীতি থাকে তার খোঁজ খবর নেয়া হচ্ছে। তবে, সামনে কোনো দুর্নীতি অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ সচিব মো. মোফাজ্জেল হোসেন, ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ মন্ত্রণালয় ও রেল বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ