বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সোমবারে রেডিওটাচ মাতাবে নবরবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার ২১ জানুয়ারি রাত আটটায় radiotouch24.com এ প্রচারিত হবে ‘আড্ডা হবে গান কবিতায়’। নতুন আঙ্গিকে শুরু হওয়া অনুষ্ঠানটি ইতিমধ্যে দারুণ সাড়া ফেলেছে শ্রোতা এবং দর্শকমহলে।

এ সপ্তাহে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরজে সালমান। অতিথি হিসেবে থাকবেন, মাসিক ইসলামী বার্তার সহকারী সম্পাদক, কলরবের সাবেক গীতিকার ও উপস্থাপক, নবরবি শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক জনপ্রিয় সংগীত শিল্পী, ইউসুফ বিন মুনির ও যুগ্ম নির্বাহী পরিচালক, শাদমান ইবনে শহীদ৷

অনুষ্ঠানটি শুনতে পারবেন radiotouch24.com এর এ্যাপ এবং ওয়েবসাইটে। সরাসরি দেখতে পারবেন radiotouch24.com এর অফিসিয়াল ফেসবুক পেইজে।

‘আড্ডা হবে গান কবিতা’র নিউজ পার্টনার হিসেবে রয়েছে আওয়ার ইসলাম, আওয়ার নিউজ, ইসলামিক বার্তা ও দৈনিক ভোরের সূর্য।

উল্লেখ্য, খুব শিঘ্রই রেডিওটাচে আসছে বাংলাদেশের সেরা আলেম উলামাদের নিয়ে প্রশ্ন–উত্তর ভিত্তিক সম্পূর্ণ নতুন শো, ‘জানতে চাই জানাতে চাই’৷ অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্রবার৷

আরআর