বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মারা গেলেন তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল

বিপিএল নিষিদ্ধের দাবিতে ওলামা লীগের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চলার মধ্যে তা নিষিদ্ধের দাবি তুলেছে আওয়ামী লীগ সমর্থক সংগঠন ওলামা লীগ।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনটি বিপিএল ও বাল্যবিয়ে বিরোধ আইন বাতিলের দাবিও জানায়।

বিভিন্ন সময়ে বিতর্কিত নানা দাবি তুলে সমালোচিত ওলামা লীগ আওয়ামী লীগ সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি না পেলেও তাদের বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দেখা যায়।

বিপিএল নিষিদ্ধের দাবি তোলার পক্ষে ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরিয়তপুরী বলেন, এ ক্রিকেট টুর্নামেন্ট জুয়া খেলার প্রসার ঘটাচ্ছে দেশের প্রতিটি এলাকায়।

তিনি বলেন, বিপিএলের নামে দেশকে জুয়াড়ীদের আস্তানায় পরিণত করা হচ্ছে। প্রতিটি ব্যাটে বলে এখন জুয়ার বাজি ধরা হচ্ছে। বড় বড় জুয়াড়ীদের পাশাপাশি চায়ের দোকানের সাধারণ লোকজনও এখন বিপিএল, আইপিএল তথা ক্রিকেট জুয়ায় মত্ত হয়েছে, যা সম্পূর্ণ সংবিধানবিরোধী।

বঙ্গবন্ধু দেশের সংবিধানে মদ ও জুয়া নিষিদ্ধ করেছেন। সেই জুয়াড়ী তৈরির আসর বিপিএল, আইপিএলের মতো খেলাধুলা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এটাই আমাদের দাবি।

নারী ফুটবল নিয়ে বাফুফের বিরুদ্ধেও কথা বলেন ওলামা লীগের সাধারণ সম্পাদক। নারী ফুটবলারদের বিয়ে নিষিদ্ধ করে লিভ টুগেদারসহ অনৈতিকতাকে উৎসাহিত করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ষড়যন্ত্রকারী হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

বাল্যবিয়ের পক্ষে যুক্তি দেখিয়ে আবুল হাসান বলেন, এটা নিষিদ্ধের কারণে দেশে গর্ভপাত বেড়ে গেছে। ১৮ বছরের নিচের ছেলে-মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে আশঙ্কাজনকহারে বেড়েই চলে অবৈধ গর্ভপাত, ভ্রুণহত্যা ও কুমারী মাতার পরিমাণ।

ওলামা লীগের সভাপতি মুহম্মদ আখতার হুসাইন বুখারী এক জরিপের তথ্য উদ্ধৃত করে বলেন, ২০১৪ সালে বাংলাদেশে ১১ লাখ ৯৪ হাজার অবৈধ গর্ভপাত হয়েছে। এ হিসাবে গড়ে দিনে ৩ হাজার ২৭১টি গর্ভপাত করা হয়েছে।

বৈধ ও শরীয়তসম্মত বাল্যবিবাহের বিরুদ্ধে বললেও ১৮ বছরের নিচের টিনেজ ছেলে-মেয়েদের লাখ লাখ অবৈধ গর্ভপাতকে সমর্থন করছে বাল্যবিবাহ বিরোধীরা। অথচ বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী গর্ভপাত অবৈধ।

বাল্যবিয়ে নিরোধ আইনের জন্য সরকারের সমালোচনা করে আবুল হাসান বলেন, অবিলম্বে এই ‘কুফরি আইন’ প্রত্যাহার করতে হবে। এনিয়ে এনজিওগুলোর সমালোচনাও করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ