বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সঙ্কট পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।

রোববার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকের পরে সাংবাদিকদের একথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেছেন, জাতিসংঘের কাছে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, এ সঙ্কট দ্রুত সমাধান করা সবার দায়িত্ব। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।

কিন্তু এখন তাদের নিরাপদে রাখাইনে ফেরত পাঠানো নিশ্চিত করতে বিশ্বের সবার জোরালো ভূমিকা রাখা উচিত। এ সমস্যা দীর্ঘায়িত হলে অনিশ্চয়তার দেখা দিবে।

তিনি আরও বলেন, এটি বড় সমস্যা। আমরা এর জরুরি সমাধান চাই। এতে মিয়ানমার ও বাংলাদেশের উভয়েইে সমস্যা।

প্রতিবেশী ভারত, থাইল্যান্ডসহ গোটা অঞ্চলই এ সমস্যার মুখে পড়বে। আর চীন, হয়তো তাদের উদ্দেশ্যেও হাসিল করতে পারবে না। তাই আমরা এর দ্রুত সমাধান চাই।

এ সময় মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। জাতিসংঘ ও বাংলাদেশ যৌথভাবে রোহিঙ্গা সঙ্কট নিয়ে কাজ করবে।

রোহিঙ্গা সঙ্কট নিয়ে সর্বশেষ তথ্য নজরে রাখতে শনিবার ঢাকায় আসেন এই বিশেষ দূত।

চলতি সফর থেকে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরামর্শ আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া মানবাধিকার কাউন্সিলের ৪০তম অধিবেশনে উপস্থাপন করবেন ইয়াংহি লি।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ