বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

জিম্বাবুয়ে তেলের দাম বৃদ্ধিতে বিক্ষোভ, নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিম্বাবুয়েতে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে বর্বরতা চালানোর অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে।

মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে বিক্ষোভ চলাকালে মোট ১২ জনকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন মানুষ। তবে নিহতের এ সংখ্যার কথা স্বীকার করেনি সরকার।

পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ সম্মেলন ফেলে সোমবার রাতে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে এসেছেন জিম্বাবুয়ান প্রেসিডেন্ট এমারসন মানাগুয়া। নিরাপত্তা বাহিনীর সদস্যদের অসদাচরণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার টুইটার বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের দমনপীড়ন বা অসদাচরণ অগ্রহণযোগ্য ও নতুন জিম্বাবুয়ে গঠনের ক্ষেত্রে এটি বিশ্বাসঘাতকতার শামিল।

তিনি তার বক্তব্যে আরো বলেন, বিশৃংখলা ও অবাধ্যতা বরদাস্ত করা হবে না। এক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অসদাচরণ তদন্ত করা হবে।

জানা গেছে, গত সপ্তাহে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মানাগুয়া জ্বালানি তেলের দাম দ্বিগুন বৃদ্ধি করেন। এতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে। জিম্বাবুয়েতে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অচলাবস্থা চলছে বলেও জানা যায়। সূত্র: আল-জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ