শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

স্বায়ত্তশাসিত মুসলিম এলাকা গঠনে ফিলিপাইনে গণভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বায়ত্তশাসিত একটি অঞ্চল গঠনে গণভোটে অংশ নিয়েছেন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মরো মুসলমানরা।

মিন্দানাওয়ে মুসলিম মরো জনগণকে স্বায়ত্তশাসন দিতে সোমবার (২১ জানুয়ারি) কঠোর নিরাপত্তার মধ্যে ভোট নেওয়া হয়; যেখানে প্রায় ২৪ লাখ ভোটারের জন্য ভোট দেওয়ার সুযোগ রাখা হয়।

স্থানীয় নির্বাচন কমিশনের মুখপাত্র হামেস জিমেনেজ বলেন, ভোটগ্রহণ সম্পন্ন হলে গণনা শুরু হবে এবং শুক্রবার (২৫ জানুয়ারি) ফলাফল ঘোষণা করা হবে।

ভোটগ্রহণ দুই পর্যায়ে হবে। প্রথমপর্বে (২১ জানুয়ারি) মিন্দানাও, কোতাবাতো সিটি, একই প্রদেশ এবং বাসিলান আইল্যান্ডের ইসাবেলায়। আর ৬ ফেব্রুয়ারি অন্য যেসব অঞ্চলে নতুন ‘বাংসামরো’ এলাকা চেয়ে আবেদন করা হয়েছে, সেখানে গণভোটের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

গত বছরের জুলাইতে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ‘বেসিক বাংসামরো ল’ নামে একটি আইনপত্রে স্বাক্ষর করে ঘোষণা করেছিলেন, নতুন স্বায়ত্বশাসিত এলাকা গঠনে একটি গণভোট হবে। তার এ ঘোষণার মধ্য দিয়ে ফিলিপাইনে চার দশকব্যাপী চলা সংঘাতের অবসান হয়।

এর আগে গত চার দশক ধরে চলা বিদ্রোহী তৎপরতায় ফিলিপাইনে এক লাখ ২০ হাজারেরও বেশি লোক নিহত হয়।

মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের সঙ্গে রদ্রিগো দুতার্তের করা ওই চুক্তিতে ফিলিপাইনের দক্ষিণের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বাংসামোরো নামে একটি নতুন আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল গঠনের কথা রয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ