শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর হামলার পরিকল্পনায় গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বোমা হামলার ষড়যন্ত্রের খবর পাওয়া গেছে। পুলিশ এ অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, এনড্রিও(১৮), ভিনসেন্ট(১৯), ব্রায়ান(২০)। এদের মধ্যে একজন কিশোর। তার নাম জানা যায়নি। খবর বিবিসির।

পুলিশ জানায়, অভিযুক্তরা ঘরে তৈরি বোমা ব্যবহার করে স্থানীয় ইসলামবার্গে হামলার পরিকল্পনা করছিল। স্কুল পড়ুয়া ছাত্রের মাধ্যমে এই সম্ভাব্য হামলা সম্পর্কে জানতে পারে পুলিশ।

জানা যায়, আটক হওয়াদের মধ্যে অন্তত তিন জন স্কাউট সদস্য। তাদের বুধবার আদালতে হাজির করা হবে। সবার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

তারা গ্রিস ভিত্তিক একটি উগ্রপন্থী গ্রুপের সদস্য বলেও জানিয়েছে পুলিশ। হামলার উদ্দেশ্যে তিনটি ঘরে তৈরি বোমা ছিল তাদের কাছে।

ইসলামবার্গ সম্প্রদায় পাহাড়ের পাশেই বিংহামটনে থাকে। মূলত আফ্রিকান আমেরিকানরা সেখানে বসতি গড়েছে। তারা খুবই শান্তিপ্রিয় গোষ্ঠী। তবে অনেকের ধারণা সেখানে ইসলামি জঙ্গিবাদ বিস্তার করতে পারে। এখান থেকেই তাদের টার্গেট করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও ২০০৭ সালে রবার্ট ডগরাট নামে টেনেসির এক বাসিন্দা ইসলামবার্গে একটি মসজিদ আগুনে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তাকে দোষী সাব্যস্ত করে জেল দেওয়া হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ