শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সুলতান আবদুল্লাহ মালয়েশিয়ার নতুন রাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতান আবদুল্লাহ।

আজ বৃহস্পতিবার নতুন রাজা হিসেবে তার নাম ঘোষণা করা হয়। আগের রাজা হঠাৎ করে পদত্যাগ করার পর পাহাং রাজ্যের সুলতান আবদুল্লাহকে রাজা হিসেবে পেল মালয়েশিয়াবাসী।

জানা গেছে, দেশটির শাসকদের একটি কনফারেন্সে তাকে মালয়েশিয়ার রাজা হিসেবে নির্বাচন করা হয়। সেখানে প্রতিবার নতুন রাজা নির্বাচনের প্রথা চালু রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার পাহাং রাজ্যের সুলতান আবদুল্লাহ সিংহাসন পেলেন।

দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এর আগে দেশটির রাজা হিসেবে ছিলেন পঞ্চম সুলতান মুহাম্মদ। তিনি পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় এসে মাত্র ২ বছর কাটিয়ে ৬ জানুয়ারি পদত্যাগ করেন। দেশটির ইতিহাসে এই প্রথম মেয়াদ শেষ হওয়ার আগে কোনও রাজা পদত্যাগ করলেন।

পঞ্চম সুলতান মুহাম্মদের পদত্যাগের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে নভেম্বরে সাবেক রাশিয়ান সুন্দরীকে বিয়ে করার পর তিনি এই ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, সমালোচনা এড়াতেই সিংহাসন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

সুলতান মুহাম্মদের খেলাধুলার প্রতি তীব্র অনুরাগ ছিল। তিনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাউন্সিল মেম্বার ছিলেন। এছাড়া এশিয়ান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক হকি ফেডারেশনের নির্বাহী সদস্য ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ