শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইতালিতে এক পর্যটকবাহী প্লেন ও হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালির রুতর হিমবাহে একটি পর্যটকবাহী প্লেন ও হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। তাতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এছাড়া আরও দুইজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফক্স নিউজ।

জানা যায়, এয়োস্তা উপত্যকায় এই সংঘর্ষ হয়। তবে নিহতরা পর্যটকবাহী প্লেনে ছিলেন নাকি হেলিকপ্টারে এ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষের পরপরই উদ্ধার কাজ শুরু করে পার্বত্য উদ্ধারকারী দল। এ সম্পর্কে এক টুইট বার্তায় তারা পাঁচজনের মৃত্যু নিশ্চিত করে। সর্বশেষ চিকিৎসক ও প্রকৌশলীদের নিয়ে দুর্ঘটনাস্থলে গেছে দুটি হেলিকপ্টার।

এদিকে ইতালিয়ান সংবাদপত্র লা স্ট্যাম্পা বলছে, পর্যটকবাহী প্লেন ও হেলিকপ্টারে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ