শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জার্মানে যেভাবে সর্বপ্রথম মসজিদ নির্মাণ হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: প্রায় ১০৪ বছর আগে জার্মানে প্রথম মসজিদ নির্মাণ করা হয়।জার্মানের বার্লিনে ৪০ কিলোমিটার দক্ষিণে উইনসফোর্ড অঞ্চলের মুসলিম বন্দী যোদ্ধাদের ইবাদতের জন্য ১৯১৫ সালের জুলাই মাসে নির্মিত একটি মসজিদ।

উইনসফোর্ডে নির্মিত এই মসজিদটি সেদেশের প্রথম মসজিদ হিসেবে পরিগণিত করা হয়। মুসলমানেরা সেখানে ইবাদত বন্দেগী করত।

এর আগে জার্মানের সেন্সেশন ও অ্যালিলিনিং গার্ডেন মুসলমানদের ইবাদতের জন্য মসজিদ ছিল। তবে মুসলমানের ইবাদতের জন্য ততটা উপযুক্ত ছিল না বলে জানা যায়।

জার্মানে অবস্থিত ইসলামি একটি সংস্থার বরাতে জানা যায়, ইস্তানবুলে জার্মান রাষ্ট্রদূত হানস ভন ওয়াংহেনহেম এক সাক্ষাৎকারে বার্লিনের কর্মকর্তারা জানান, তুরস্কের পঞ্চম সুলতান মুহাম্মাদ জার্মানে মুসলিম বন্দীদের জন্য মসজিদ নির্মাণ করতে প্রস্তুত ছিলেন।

জার্মানের কর্মকর্তাদের নিকটে মসজিদ নির্মাণের পরিকল্পনাটি অনেক আকর্ষণীয় ছিল। মসজিদ নির্মাণের আগে জার্মানের কর্তৃপক্ষ এ অঞ্চলে যুদ্ধাপরাধীদের জন্য ক্যাম্প নির্মাণ করেছিল।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারত, উত্তর আফ্রিকা ও সিরিয়ার প্রায় ৪,০০০ বন্দী এবং ফরাসি ঔপনিবেশিক দেশগুলো থেকে ১২০০০ বন্দীকে ওয়েসেনডর্ফ ক্যাম্পে রাখা হয়।

জার্মানিরা মুসলিম সৈন্যদের মিত্রশক্তির (ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া) বিরুদ্ধে কাজেল লাগাতে চেয়েছিল। তাদের এই লক্ষ্যে পৌঁছানোর জন্য মুসলমানদের জন্য ক্যাম্প ও মসজিদ নির্মাণ করে।

এ জন্য জার্মানের যুদ্ধ মন্ত্রণালয় ১৯১৫ সালে একটি মসজিদ নির্মাণ আদেশ দেয়। মসজিদটি ৫ সপ্তাহের মধ্যে এক হাজার ‘রিচ মার্ক’ (সেই সময়ে জার্মান মুদ্রা) খরচ করে নির্মাণ করা হয়।

মসজিদের কেন্দ্রীয় ভবনটি বহুদল আর ছাদে একটি গুম্বজ নির্মাণ করা হয়। এ ভবনে নামাজরে জন্য বিশেষ কক্ষ নির্মাণ করা হয়।

ভবনের দক্ষিণে প্রবেশদ্বার ও উত্তরে মসজিদের খতিবের জন্য কক্ষ। মৃতদের রাখার জন্য পৃথক কক্ষ নির্মাণ করা হয়। ভবনের উত্তর দিকে বর্গকারে একটি প্রাঙ্গণ নির্মাণ করা হয়। আর এ প্রাঙ্গণে একটি ঝরনাও নির্মাণ করা হয়।

মসজিদের বাইরের ও অভ্যন্তরের প্রাচীরের জন্য তেল রং ব্যবহৃত হয়। দেয়ালের পটভূমি রঙ ছিল ধূসর। এর উপর, লাল এবং ধূসর ফিতে আঁকা ছিল। নামাজখানার মেঝের জন্য পাথর ব্যবহার করা হয় এবং মাদুর দিয়ে মেঝে ঢেকে দেয়া হয়।

মসজিদের মিà¦