শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রাণের বইমেলায় ইসলামি বইয়ের স্টল চাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরিফ রব্বানী

প্রতিবছর ফেব্রুয়ারি মাস এলেই শুরু হয়ে যায় বাঙালির প্রাণের মেলা খ্যাত ‘অমর একুশে গ্রন্থমেলা’। এ মেলাকে ঘিরে লেখক, পাঠক ও প্রকাশকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করে। শত ব্যস্ততার পরেও পহেলা ফেব্রুয়ারির আগেই কীভাবে বই ডেলিভারি দেওয়া যাবে সেই তোড়জোড়ও দেখা দেয় ছাপাখানাগুলোতে।

বলতে গেলে এ মাস এলেই বইপ্রেমীদের মাঝে অন্যরকম এক আনন্দের ঢেউ খেলে যায়। প্রিয় লেখকদের বই হাতে পেতে পাঠকেরা কখনওবা দীর্ঘ এক বছর অপেক্ষা করে। সেই অপেক্ষার ফল যখন ফেব্রুয়ারিতে আসে তখন খুশির অন্ত থাকে না। গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনী, সায়েন্সফিকশন, শিশুতোষ ছড়া-গল্প এবং বিষয়ভিত্তিক নানান বইয়ের সমাহারে ভরে যায় মেলাপ্রাঙ্গণ।

এসব বই হাতে পেয়ে পাঠকবর্গের তৃষ্ণা নিবারণ হলেও প্রতিবারই উপেক্ষিত হয় ইসলামি বইপ্রিয় পাঠকরা। বিশেষ করে অভিভাবকগণের একটা সুপ্ত আশা থাকে, সন্তানদের চাহিদামাফিক বই কেনার সাথে সাথে কিছু ধর্মীয় বইপুস্তকও কিনার। কিন্তু সেই আশা মনেই থেকে যায়।

গতবছর বইমেলায় পরিবারসহ ঘুরতে আসা ‘মালেকা বেগম’ নামের এক নারীর সাথে কথা হয় যুগান্তর পত্রিকার এক রিপোর্টারের। কথাপ্রসঙ্গে সেই মহিলা দূঃখভরা কণ্ঠে বলেন, ‘বইমেলায় তো সবরকমের বইয়ের স্টল দেখলাম। কিন্তু অভিজাত ইসলামি প্রকাশনাগুলোর তেমন স্টল দেখলাম না। ছেলেমেয়েদের পছন্দের বই কিনে দিয়েছি। কিন্তু আমার পছন্দ করার মতো কোনো ইসলামি বই খুঁজে পেলাম না।’

ইসলামি বই খুঁজে না পাওয়ার দুঃখ শুধু মালেকা বেগমের একারই নয় বরং খুঁজলে এমন হাজারো মালেকা বেগম পাওয়া যাবে যারা ইসলামি বই না পাওয়ার হতাশা নিয়ে বাড়ি ফিরে।

একুশে বইমেলা এটি কোনো বিশেষ শ্রেণির একার নয়। তাইতো দেখা যায় সব শ্রেণি-পেশার মানুষ এ বইমেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। সবাই তার নিজ নিজ পছন্দের বই কিনে তৃপ্ত হলেও অতৃপ্ত থেকে যায় ধার্মিকপ্রিয় পাঠকেরা।

গত '১৮-এর বইমেলায় স্টলের সংখ্যা ছিল ৬৬২টি। কিন্ত তাতে ইসলামি বই প্রকাশকদের কোন স্টল নেই বললেই চলে। তবে অনোন্যপায় হয়ে কিছু কিছু প্রকাশক নিজেদের বই অন্য প্রকাশনীর স্টলে রেখে বিক্রি করে। কিন্তু এ কাজটি কতটা লজ্জা আর অপমানের তা বলার অপেক্ষা রাখে না।

বইমেলাতে ইদানীং মাদরাসা পড়ুয়া ছাত্রদের আনাগোনা বেশ চোখে পড়ার মতো। প্রিয় লেখকদের বই পেতে তারাও উৎসুক থাকে। তারাও চায় নিজেদের ঘরানার লেখকদের সাথে সৌজন্য সাক্ষাত করতে। মনের ভাব আদানà¦