বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

যে কারণে চৌরাস্তায় আল্লাহ’র নামে স্তম্ভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জ শহরের কাচারি চৌরাস্তায় মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি স্তম্ভ। ‘আসমাউল হুসনা’ নামের দৃষ্টিনন্দন এ স্তম্ভের গায়ে রয়েছে মহান আল্লাহের গুণবাচক ৯৯ নাম।

গতকাল বুধবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ পৌরসভার নির্মিত এ স্থাপনার ফলক উন্মোচন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে এসময় আরও ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সভাপতি আল্লামা খন্দকার গোলাম মাওলা।

পৌরসভা সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে এ স্তম্ভ নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণের মূল লক্ষ্য, মুক্তিযুদ্ধ ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা। এ ছাড়া, শহরের সোন্দর্যবর্ধনের পাশাপাশি কাচারি মোড়ে যানবাহনের এলোপাতাড়ি চলাচলে শৃঙ্খলা আনাও এ স্তম্ভ নির্মাণের একটা কারণ।

খোঁজ নিয়ে জানা গেছে, এ স্তম্ভ নির্মাণ করেছেন প্রকৌশলী মোহাম্মদ আলী। তিনি জানান, চার কোণাকৃতির ২৯.৬ ফুট উচ্চতার এ স্তম্ভের নিচের প্রায় পাঁচ ফুট কালো টাইলসে আস্তরণ করা হয়েছে। এর উপরে স্তম্ভের চারদিকে মার্বেল পাথরে আল্লাহর গুণবাচক ৯৯টি নাম লেখা হয়েছে। সবার উপর ছোট গম্বুজ রয়েছে; যাতে সবুজ টাইলসের আবরণ দেওয়া হয়েছে।

আল্লাহের নামের এ স্তম্ভে খুশি স্থানীয়রা। তারা পৌরসভার মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, নগর জীবনের ব্যস্ততায় এ স্থাপনা পথচারীদের সর্বশক্তিমানের কথা স্মরণ করিয়ে দেবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ