বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

সিলেট ছাত্র জমিয়তের ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল অধিবেশন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ জানুয়ারি বৃহস্পতিবার ‘আর-কায়রান’ চাইনিজ রেস্টুরেন্ট মৌলভীবাজার, এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ সহ জেলা-উপজেলা প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, ছাত্র জমিয়তের আহ্বায়ক এম. সাইদুল ইসলাম।
এবং বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক সাহেব।

অধিবেশনের সূচনা করা হয়, কুলাউড়া উপজেলার ছাত্র জমিয়ত এর সদস্য হাফেজ তারেক আহমদ এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এবং ইসলামী সংগীত পরিবেশন করেন শ্রীমঙ্গল উপজেলার ছাত্র জমিয়তের সদস্য নোমান আহমেদ।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জমিয়ত, ছাত্র জমিয়ত, যুব জমিয়তের সদস্য ও নেতৃবৃন্দ। তারা জমিয়তের বিভিন্ন দিক ও গুনাগুন নিয়ে আলোচনা করেন। এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রাজনগর উপজেলার সভাপতি, বড়লেখা উপজেলার সেক্রেটারি সহ বিভিন্ন উপজেলার দায়িত্বশীলরা। বক্তব্য রাখেন, বাংলাদেশ সেন্ট্রাল কমিটির সম্পাদক, সাইফুর রহমান। বক্তব্য রাখেন, বাংলাদেশ সেন্ট্রাল কমিটির সভাপতি, মাওলানা এখলাছুর রহমান।

তিনি তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশ জমিয়ত এর তথ্য প্রযুক্তি সম্পাদক, মরহুম মাওলানা আবু সুফিয়ান রাহমাতুল্লাহি আলাইহি কে স্মরণ করেন। অতঃপর তার বক্তব্যের শেষে ছাত্র জমিয়ত মৌলভীবাজার জেলা কমিটির প্যানেল ঘোষণা করেন।

মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন শাহ আলম বড়লেখা। সহ সভাপতি নজরুল ইসলাম মৌলভীবাজার সদর। সহ-সভাপতি শিহাব উদ্দিন কমলগঞ্জ।

সহ-সভাপতি আল আমিন জুড়ি। সহ-সভাপতি সউদ বীন জামিল, মৌলভীবাজার সদর। সহ -সভাপতি আরিফ আহমেদ চৌধুরী, রাজনগর। সাধারণ সম্পাদক, এম সাইফুল ইসলাম কুলাউড়া। সহ- সম্পাদক আব্দুর রহমান, বড়লেখা। সাংগঠনিক সম্পাদক, মোঃ আব্দুল আজিজ মৌলভীবাজার সদর।

প্রচার সম্পাদক, মাহদি হাছান, কুলাউড়া। সাহিত্য সম্পাদক, হাসান আহমদ বড়লেখা। অর্থ সম্পাদক, আল-আমিন, শ্রীমঙ্গল। প্রশিক্ষণ সম্পাদক, ইমাদ উদ্দিন মৌলভীবাজার , সদর। সমাজসেবক সম্পাদক, জায়েদ আল হাফিজ, রাজনগর। মাদ্রাসা বিষয়ক সম্পাদক, কে. এম তাজাম্মুল কুলাউড়া। সদস্যবৃন্দ, ইমাদুদ্দীন জুড়ী,সামিদুল রশিদ শ্রীমঙ্গল। শামীম আহমদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ