বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

এবার বুড়ীমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটের পাটগ্রামের বুড়ীমারীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে পাটগ্রামের ম্যাচেরঘাট সীমান্তের ৮০৩ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

এর আগে গত প্রায় ১০ দিনের ব্যবধানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন সীমান্তে বিএসএফ সদস্যদের গুলিতে তিন বাংলাদেশি নিহত হন।

নিহতের নাম আসাদুল ইসলাম (৩৩)। আসাদুল ইসলাম পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার নাউয়ার ভিটা গ্রামের কাদমার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ওই সীমান্তের ৮০২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার এলাকায় চোরকারবারীর উদ্দেশে যায় আসাদুল ইসলাম ও তার সহযোগীরা। এসময় তারা ভারতের প্রায় দুইশ’ গজ অভ্যন্তরে প্রবেশে করলে কোচবিহার ১৪৩ জি ব্যাটালিয়নের নিউ কুচলীবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এতে অন্য চোরকারবারিরা অক্ষত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হন। কিন্তু বিএসএফের গুলিতে আসাদুল ইসলাম নিহত হন। পরে বিএসএফ উদ্ধারকৃত গরু ও আসাদুলের লাশ নিয়ে যায়।

বিজিবি-রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাংলাদেশির লাশ ফেরতের জন্য বিএসএফকে পত্র দেওয়া হয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ