শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

রাখাইনে বাড়ি বাড়ি তল্লাশি অভিযানে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইন রাজ্য সরকার পুলিশ ও দেশটির সেনাবাহিনীকে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি অভিযান পরিচালনার অনুমতি দিয়েছে। এর ফলে রাজ্যের উত্তরাঞ্চলীয় সাতটি শহরতলীতে অভিয়ান শুরু করেছে পুলিশ।

বিভিন্ন গ্রামে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের খুঁজে বের করতেই এমন নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

জানা যায়, গত ২৫ জানুয়ারি রাজ্য সরকারের দেয়া একটি চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। রাজ্য সরকারের মূখ্যমন্ত্রীর পক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী উ থেইনের স্বাক্ষরিত ওই চিঠি রাখাইন রাজ্য পুলিশ, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জিএডি), জনসংখ্যা ও অভিভাসী বিভাগ ও ফায়ার সার্ভিসকে দেয়া হয়েছে।

রাজ্য সরকারে ওই চিঠিতে বলা হয়েছে, তাদের কাছে খবর এসেছে তালিকাভূক্ত রাজ্যের উত্তরাঞ্চলীয় সাতটি শহরতলীতে আরাকান আর্মির সদস্যরা মিলিত হয়ে হামলার পরিকল্পনা করছে। গত চার জানুয়ারি আরাকান আর্মি তল্লাশি চৌকিতে হামলা চালালে ১৩ জন পুলিশ সদস্য নিহত হন।

ওই ঘটনার পর অস্থিতিশীল ওই রাজ্যটিতে পুনরায় অস্থিরতা ও সহিংসতার দেখা দিয়েছে। নতুন করে আরও সাত হাজার মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে। পুলিশ সদস্য নিহতের ঘটনায় আরাকান আর্মির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর বিভিন্ন বাহিনী বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি অভিযান চালানোর অনুমতি চায় রাজ্য সরকারের কাছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ